দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৯:২২ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
শীর্ষ অর্থনীতি ডেস্ক: অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) ১৭৭তম বোর্ড অব গভর্নরস সভা গত ৩ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যমান ৭ সদস্যের স্থলে আরো ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে এবিবির বোর্ড অব গভর্নরসের অন্তর্ভুক্ত করে মোট ১৭ সদস্যবিশিষ্ট বোর্ড পুনর্গঠন করা হয়।
এ ছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবিবির ভাইস চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ ট্রেজারার পদে নির্বাচিত হন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team